Monday, 30 October 2023
Friday, 5 August 2022
ব্ল্যাকমেইলিংয়ের শিকার হয়ে আত্মহত্যা এমসি কলেজ ছাত্রীর
অবশেষে এমসি কলেজের ছাত্রী স্মৃতি রানী দাসের আত্মহত্যার নেপথ্যের রহস্য বেরিয়ে এলো। ঘটনার দুই মাস ১২ দিনের মাথায় স্মৃতি রানী দাসের মৃত্যুর জন্য দায়ী শ্যামল দাস (২১) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (০৪ আগস্ট) দুপুরে সিলেট নগরীর জালালাবাদ আবাসিক এলাকা থেকে তাকে গ্রেফতার করে বিকেলে জবানবন্দি রেকর্ডের জন্য আদালতে নেয় শাহপরাণ (র.) থানা পুলিশ। গ্রেফতারকৃত শ্যামল দাস হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার সুধাংশু দাসের ছেলে।
এ ঘটনায় নিজেকে জড়িয়ে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেন শ্যামল দাস। সিলেট মেট্টোপলিটন ম্যাজিস্ট্রেট ১ম আাদালতের বিচারক সাইফুর রহমান তার জবানবন্দি রেকর্ড করেন।
শ্যামল দাসের জবানবন্দির বরাত দিয়ে আদালত সূত্র ও পুলিশ জানায়, স্মৃতিরানী দাসের ম্যাসেঞ্জার হ্যাক করে আপত্তিকর ছবি দিয়ে তাকে ব্ল্যাকমেইল করে মানসিক চাপে ফেলে। তার কাছ থেকে টাকা আদায় করতেন শ্যামল দাস। তবে এই ঘটনায় মেয়েটি আত্মহত্যা করবে তা ভাবতে পারেনি সে। স্মৃতির ছবি পাঠিয়ে সে বিভিন্ন সময় ম্যাসেঞ্জারে চ্যাটিং (বার্তা) পাঠাতো। সর্বশেষ তার কাছ থেকে ২ হাজার ৫শ’ টাকা বিকাশে পাঠিয়েছিলেন স্মৃতি। বিকাশের নাম্বারের সূত্র ধরেই পুলিশ তাকে গ্রেফতার করে।
শাহপরাণ (র.) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আনিসুল হক বলেন, এই ঘটনায় স্মৃতির বাবাকে বাদি করে আমরা আত্মহত্যার প্ররোচনার মামলা নিয়েছি। ওই মামলায় শ্যামল দাসকে গ্রেফতার দেখিয়ে আদালতে তোলা হলে নিজেকে জড়িয়ে সম্পূর্ণ ঘটনার বর্ণনা দেয়। জবা্নবন্দি রেকর্ড শেষে বিজ্ঞ ম্যাজিস্ট্রেট তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
তিনি বলেন, শ্যামল দাস ম্যাসেঞ্জার হ্যাক করে স্মুতি দাসের ব্যক্তিগত ছবি নিজের নিয়ন্ত্রণে নেয়। তাকে মানসিক চাপে ফেলে টাকা আদায় করতো। আত্মসম্মানের ভয়ে মেয়েটি আত্মহত্যা করেছে এমনটি ধারণা করছেন তিনি।এছাড়া স্মৃতির ব্যবহৃত মোবাইল ফোনটির লক খুলতে পারলে আরো তথ্য জানা যাবে। সেটি সিআইডির মাধ্যমে এক্সপার্টদের কাছে পাঠানো হয়েছে। আপাতত ৫ দিনের ক্ষুদে বার্তা আদান প্রদানের তথ্য তদন্তকারী কর্মকর্তার সংগ্রহে রয়েছে।
২৫ মে দুপুরে এমসি কলেজ ছাত্রী হোস্টেলের চার তলার ৪০৩ নং কক্ষে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থা থেকে স্মৃতি রানীর মরদেহ উদ্ধার করে পুলিশ। তিনি হোস্টেলের ৩য় তলার ৩০৭ নং কক্ষে থাকতেন। ঘটনার পর আত্মহত্যা নিয়ে নানা প্রশ্নের উদ্রেক হয়। নিহত স্মৃতি রানী কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রামের যুগল কিশোর দাসের মেয়ে। তিনি এমসি কলেজের ইংরেজি বিভাগের অনার্স ১ম বর্ষের ছাত্রী ছিলেন।
Wednesday, 29 September 2021
কাঠইর ইউপিতে জন্মনিবন্ধন সনদ নিতে এসে ধর্ষণের শিকার হলেন প্রবাসীর স্ত্রী - Sunamganj Live
কাঠইর ইউপিতে জন্মনিবন্ধন সনদ নিতে এসে ধর্ষণের শিকার হলেন এক প্রবাসীর স্ত্রী। জানা যায়, সদর উপজেলার কাঠইর ইউনিয়নের মাগুরা গ্রামের এক প্রবাসীর স্ত্রী বছর খানেক আগে সন্তানের জন্মনিবন্ধনের সনদপত্র আনতে স্থানীয় শাখাইতি পয়েন্টে ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয়ে যান। এসময় পরিচয় হয় ইউপি চেয়ারম্যান মুফতি শামছুল ইসলামের ব্যক্তিগত সহকারী নুতন শাখাইতি গ্রামের হবিবুর রহমানের ছেলে আশরাফ উদ্দিনের সাথে। জন্মনিবন্ধন সনদ দেই দিচ্ছি বলে প্রবাসীর স্ত্রীকে আসা-যাওয়া করতে বাধ্য করে বখাটে আশরাফ। এক পর্যায়ের তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। বিয়ের প্রলোভন দেখিয়ে সুনামগঞ্জ শহরের একটি ট্রাভেল্স সহ তাহিরপুরের শিমুলবাগান, আবাসিক হোটেলসহ বিভিন্ন স্থানে নিয়ে একাধিকবার ধর্ষণ করে। সম্প্রতি বিষয়টি এলাকায় জানাজানি হলে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। পরে এলাকার পাঁচ গ্রামের মুরুব্বিরা সামাজিক ভাবে একাধিক বৈঠক করেন। এলাকার পঞ্চায়াতের সভাপতি হাজী ইসমাইল আলী জানান, আমরা বিষয়টি নিয়ে একাধিকবার সালিশ বৈঠক করেছি । বৈঠকে ধর্ষক আশরাফ উদ্দিনের লোকজন দায় শিকার করে ক্ষমা চাওয়ার প্রেক্ষিতে ৪ লাখ টাকা দেনমোহর নির্ধারণ করে প্রবাসীর স্ত্রীকে আশরাফ উদ্দিনের কাছে বিয়ের দেয়ার সিদ্ধান্ত হয় । এলাকার পঞ্চায়েতের রায় অমান্য করায় ধর্ষক আশরাফ উদ্দিনের বিরোদ্ধে এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়েছে। প্রবাসীর স্ত্রী জানান, আমাকে বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার বিভিন্ন স্থানে ধর্ষণ করেছে আশরাফ। বিষয়টি এলাকায় জানাজানি হলে সালিশ বৈঠক হয়। কিন্তু কোন সুরাহা হয়নি। সে যদি আমাকে বিয়ে না করে তার বিরোদ্ধে আইনি আশ্রয় নেব। স্থানীয় ইউপি সদস্য আব্দুল গফুর জানান, আশরাফ উদ্দিন ইউপি চেয়ারম্যানের ব্যক্তিগত সহকারী। সে একটি পরিবারকে ধ্বংস করে দিয়েছে। আমি ধর্ষকের দৃষ্টান্ত মুলক শাস্তি চাই। কাঠইর ইউনিয়নের চেয়ারম্যান মুফতি শামছুল ইসলাম বলেন, ঘটনাটি সঠিক। আশরাফ পঞ্চায়েতের রায়ও মানছে না। আমি অন্যায়কারীর দৃষ্টান্ত মুলক শাস্তির দাবি করছি।
Friday, 13 November 2020
সুনামগঞ্জ সদর হাসপাতাল : ‘নাই ডাক্তার, নাই নার্স’ অবস্থা
সাম্প্রতিক সময়ে আটতলা বিশিষ্ট আকাশছোঁয়া ভবন নির্মাণ হয়েছে ঠিকই, তবে যেখানে ৫৯ জন ডাক্তার থাকার কথা সেখানে মাত্র ১৫ জন ডাক্তার জোড়াতালি দিয়ে চালিয়ে যাচ্ছেন চিকিৎসাসেবা কার্যক্রম। আর নার্স, আয়া, পরিচ্ছন্নতাকর্মীর বেশিরভাগ পদও শূন্য হাসপাতালটিতে।
কর্তৃপক্ষ বলছে, প্রান্তিক জেলা হওয়ায় ডাক্তাররা এখানে এসে থাকতে চান না। বদলির আদেশ তামিল হওয়ার আগেই তদবির করে সেটা স্থগিত করে দেন অনেকেই। ফলে শূন্য হাসপাতাল শূন্যই থেকে যায়। এদিকে, ‘নাই’ এর আছর কাটাতে স্থানীয় ও আশপাশের জেলা থেকে ডাক্তার নিয়োগে দেওয়ার বিষয়টি অগ্রাধিকার দেওয়ার পক্ষে মত দিয়েছে কর্তৃপক্ষ।
হাসপাতাল সূত্র জানায়, ২৫০ শয্যার হাসপাতালটিতে রয়েছে মেডিসিন, সার্জারি, গাইনি, শিশু, নবজাতক, ডায়রিয়া ও ডায়ালাইসিস ওয়ার্ড। সবগুলো বিভাগ চালাতে ৫৯ জন ডাক্তারের পদ রয়েছে। তার মধ্যে ১০ জন বিশেষজ্ঞ, একজন আবাসিক চিকিৎসক ও দুইজন মেডিকেল অফিসার মিলিয়ে হাসপাতালটিতে বর্তমানে কর্মরত আছেন মাত্র ১৫ জন ডাক্তার।
উল্লেখ্য, ৩৯তম বিসিএস উত্তীর্ণ ১২ জন ডাক্তার নিয়োগ দেওয়া হলেও তারা বিশেষায়িত করোনা ইউনিটে কর্মরত রয়েছেন।
এদিকে, ২২৩ জন নার্সের মঞ্জুরিকৃত পদের বিপরীতে কর্মরত আছেন ১৪০ জন। আউট সোর্সিংয়ের মাধ্যমে চতুর্থ শ্রেণির কর্মচারী নিয়োগের প্রক্রিয়াধীন থাকায় মাত্র চারজন কর্মরত আছেন এখন।
সূত্র জানায়, সদর হাসপাতালে জরুরি বিভাগের চার জন ডাক্তারের সবগুলো পদই এখন শূন্য। প্রেষণে ডাক্তার এনে জোড়াতালি দিয়ে চালানো হচ্ছে জরুরি বিভাগ। রোগীদের সেবা দিতে সরকার দুটি মূল্যবান এক্স-রে মেশিন দিলেও রেডিওলজিস্ট ও রেডিওগ্রাফার না থাকায় টানা চার বছর ধরে সেবা থেকে বঞ্চিত হচ্ছেন রোগীরা।
জানা যায়, কার্ডিওলজিস্ট ডা. মোহাম্মদ হোসেন ছুটি নিয়ে গত এক বছর ধরে যুক্তরাষ্ট্রে অবস্থান করায় হৃদরোগের যাবতীয় চিকিৎসা বন্ধ রয়েছে সুনামগঞ্জ সদর হাসপাতালে। ফলে ৬৭ কিলোমিটার দূরের গন্তব্য সিলেটে গিয়ে চিকিৎসা নিতে হচ্ছে রোগীদের।
হাসপাতালের সার্বিক অবস্থা বর্ণনা করতে গিয়ে নাম প্রকাশ না করা শর্তে একজন ডাক্তার বলেন, লিখে কী হবে। গত ৫ বছর ধরে দেখে আসছি জনবল সংকট নিয়ে গণমাধ্যমকর্মীরা লিখছেন, আমরাও ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে নিয়মিত বিরতিতে রিপোর্ট করছি; পরিবর্তন তো কিছুই হচ্ছে না। তাঁর মতে, প্রান্তিক জেলা হওয়ায় এখানে এসে ভাল কোন ডাক্তার থাকতেই চান না। অনেকই মাঝপথে বদলির আদেশ স্থগিত করে দিয়ে পুরনো কর্মস্থলে থেকে যান। কেউ কেউ নানা বাহানায় ছুটি নিয়ে বছরের পর বছর কাটিয়ে দেন। তাঁর মতে, সুনামগঞ্জ সদর হাসপাতালের শনির দশা কাটাতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যদি বিশেষ নজর দেন তবেই এই অবস্থা থেকে উত্তরণ সম্ভব।
হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. মো. রফিকুল ইসলাম বলেন, হাসপাতালের ডাক্তার, নার্স ও জনবল সংকট দূরীকরণে আমরা কর্তৃপক্ষকে জানাচ্ছি, আমাদের জায়গা থেকে এর বেশি কিছু করার নেই।
তিনি আরও বলেন, আমাদের সদর আসনের সংসদ সদস্য পীর ফজলুর রহমান মিসবাহও এ নিয়ে সংসদে একাধিকবার কথা বলেছেন। পরিস্থিতির সাময়িক উন্নতি হলেও দীর্ঘমেয়াদি ফলাফল পাওয়া যাচ্ছে না।
এমন নেতিবাচক পরিস্থিতির মাঝেও কিছুটা আশার কথা শোনালেন ডা. রফিক। তিনি বলেন, এখন আমাদের অপারেশন থিয়েটারটি সার্বক্ষণিক সচল রয়েছে। ছোটবড় সব ধরনের অপারেশন হয় এখানে। মাসে অন্তত ৩০ টি সিজারিয়ান অপারেশনও হচ্ছে।
সিভিল সার্জন ডা. শামস উদ্দিন বলেন, জনবলের জন্য স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদপ্তর – সবখানেই আমরা লিখছি। এই বিষয়টি সম্পূর্ণ তাদের এখতিয়ারের মধ্যে পড়ে।
Monday, 24 August 2020
তাহিরপুরে মদ খাইয়ে শরীফ কে দিয়ে টিকটক ভিডিও : মামলা দায়ের, আটক ৮
Sunday, 23 August 2020
দুনিয়া দেখার ইচ্ছে থাকলে এই সুযোগ! এবার দিল্লি থেকে লন্ডন যাওয়া যাবে বাসে
Saturday, 22 August 2020
পুরনো ডিজাইন বদলে নতুন রূপে আসছে সামাজিক যোগাযোগের প্লাটফর্ম ফেসবুক
ক্ল্যাসিক বা পুরনো সংস্করণকে বাদ দিয়ে ডেস্কটপের জন্য আসছে ফেসবুকের নতুন সংস্করণ। এখন ল্যাপটপ বা ডেস্কটপ থেকে লগ ইন করলে ফেসবুক আপডেট করে নেয়ার জন্য পপ-আপ নোটিফিকেশন পাচ্ছেন প্রায় সব ব্যবহারকারী। যেখানে সেপ্টেম্বরে ক্ল্যাসিক সংস্করণ বিদায়ের বার্তা দেয়া হচ্ছে। অর্থাৎ সেপ্টেম্বর থেকে সব ব্যবহারকারী নতুন সংস্করণের ফেসবুক ব্যবহার করবেন।
পপ-আপ নোটিফিকেশনের মাধ্যমে ফেসবুকের নতুন সংস্করণ ব্যবহার করতে পারছেন ব্যবহারকারীরা। এই নতুন সংস্করণে টেক্সটগুলো আরও বড় ও পরিষ্কার দেখাচ্ছে। সেখানে লাইট মুডের পাশাপাশি ডার্ক মুডও ব্যবহারের সুযোগ থাকছে।
পপ-আপ নোটিফিকেশনে ফেসবুক কর্তৃপক্ষ বলছে, ব্যবহারকারীদের আরও উন্নত অভিজ্ঞতা দিতে ক্ল্যাসিক সংস্করণকে বিদায় জানাচ্ছে তারা। নতুন সংস্করণে ফেসবুক দ্রুত লোড হবে। এছাড়া থাকবে ডার্ক মুড ব্যবহারের সুযোগ, যার ফলে ব্যবহারকারীর চোখের ওপর চাপ কম পড়বে।
প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইটগুলো বলছে, ফেসবুকের মোবাইল সংস্করণে এরই মধ্যে ডার্ক মুড চালু আছে। এখন থেকে ডেস্কটপ সংস্করণের ব্যবহারকারীরা চাইলেও নোটিফিকেশন আইকনের পাশে থাকা অপশন থেকে ডার্ক মুড চালু করতে পারবেন।
এছাড়া যারা এখনো ফেসবুকের নতুন সংস্করণ পছন্দ করছেন না, তারা অপশনে গিয়ে পুরনো সংস্করণ ব্যবহার করতে পারবেন। তবে সেপ্টেম্বর পর্যন্ত থাকছে এ সুযোগ। কারণ সেপ্টেম্বর থেকে বিদায় নেবে ক্ল্যাসিক সংস্করণ। এরপর নতুন সংস্করণ ব্যবহার করতে হবে সবাইকে।
তবে ফেসবুক কীভাবে আরও উন্নত করা যায় সে সম্পর্কে ব্যবহারকারীদের তরফ থেকে প্রতিক্রিয়া নেয়া হবে বলেও জানিয়েছে কর্তৃপক্ষ।
কৈতক হাসপাতালে হচ্ছে ট্রমা সেন্টার, উদ্যোগ এমপি মানিকের : Sunamganj Live
চলছে এইসএসসি পরীক্ষার প্রস্তুতি, প্রস্তুত মন্ত্রণালয়
সুনামগঞ্জ লাইভ ডেস্ক::২০২০ সালের উচ্চমাধ্যমিক পরীক্ষা বা এইচএসসি পরীক্ষা প্রতিবছরের ন্যায় এপ্রিল মাসেই হওয়ার কথা ছিলো। করোনা ভাইরাসের কারণে তা অনিশ্চয়তার মধ্যে পরে যায়। এতোদিন পরীক্ষা বন্ধ থাকার পর এখন পুনরায় পরীক্ষা গ্রহণের জন্য প্রস্তুত হয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এইচএসসি পরীক্ষা গ্রহণের বিষয়টি নিশ্চিত করেছেন প্রাথমিক ও গণশিক্ষা বিভাগের সচিব মো. আকরাম আল হোসেন। খবর ভয়েচে ভেলে বাংলার।এ বিষয়ে সচিব বলেন, ‘‘সার্বিক পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রী আমাদের ডেকে কথা বলেছেন। সেখানে মূখ্য সচিব ছিলেন এবং আমরা শিক্ষা মন্ত্রণালয়ের তিনজন সচিব ছিলাম। সেখানে নেয়া সিদ্ধান্তের আলোকেই আমি পিএসসি পরীক্ষা না নেয়ার পক্ষে আজ (বুধবার) প্রধানমন্ত্রীর কার্যালয়ে মতামত পাঠিয়েছি। আর জেএসসি ও জেডিসি পরীক্ষা না নেয়ার জন্যও মতামত পাঠানো হচ্ছে। তবে এইচএসসি পরীক্ষা হবে। সেটা দ্রুততম সময়ের মধ্যে স্বাস্থ্যবিধি মেনে কিভাবে নেয়া যায় তার সারসংক্ষেপ তৈরি হচ্ছে। পরীক্ষার কেন্দ্র বাড়িয়ে সামাজিক দূরত্ব নিশ্চিত করা হবে৷ সেপ্টেম্বরের মধ্যেই এনিয়ে চূড়ান্ত প্রস্তুতি নেয়া হবে। পঞ্চম এবং অষ্টম শ্রেণিতে পাবলিক পরীক্ষা না হলেও স্কুলগুলো খোলার পর নিজেরা সমাপনী পরীক্ষা নিতে পারবে।’’মহামারি করোনা ভাইরাস বাংলাদেশে হানা দেয়ার আগে বাংলাদেশে মাধ্যমিক পরীক্ষা (এসএসসি) আগেই অনুষ্ঠিত হয়েছে। সেই সঙ্গে ফল প্রকাশও হয়েছে৷ কিন্তু এপ্রিলে অনুষ্ঠেয় জেএসসি (জুনিয়র সার্টিফিকেট পরীক্ষা) এবং এইচএসসি পরীক্ষা আটকে গেছে।গত ১২ আগস্ট মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে স্পষ্ট করে বলা হয়, শিক্ষা প্রতিষ্ঠান খোলা এবং পরীক্ষা নেয়ার ব্যাপারে মন্ত্রণালয় বিশেষজ্ঞদের পরামর্শ নিয়েছে। সেই সব পরামর্শ নিয়ে কাজ হচ্ছে৷ কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি৷ কোনো পরীক্ষার তারিখও নির্ধারণ হয়নি।রাজশাহীর পুঠিয়া এলাকার ইকবালুল বাশার খানের দুই সন্তানের একজন জেএসসি এবং আরেকজন এইএসসি পরীক্ষার্থী। তিনি জানান, ‘‘যদি সামাজিক দূরত্ব মেনে, স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা সরকার নিতে পারে তাহলে পরীক্ষা নেয়া যেতে পারে। কিন্তু সেটার জন্য কী ধরনের ব্যবস্থা নেয়া হবে তা আগে প্রকাশ করা উচিত৷ আর এখন শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়া ঠিক হবে না।’’অন্যদিকে অভিভাবকদের অনেকেই বলছেন, এই পরিস্থিতিতে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিলেও তারা সন্তানদের জীবনের ঝুঁকি নিয়ে স্কুলে পাঠাবেন না৷ অভিভাবক ফোরামের সভাপতি জিয়াউল কবির দুলু বলেন, ‘‘করোনার সংক্রমণ এখনও কমেনি৷ তাই কোনোভাবেই আমরা শিক্ষা প্রতিষ্ঠান এখন খোলার পক্ষে নয়৷ বিশেষ করে যারা শিশু তারা তো সামাজিক দূরত্বই বোঝে না৷ পরিস্থিতি স্বাভাবিক হলে তারপর শিক্ষা প্রতিষ্ঠান খোলার জন্য আমরা মন্ত্রণালয়ে আবেদন করেছি৷’’তবে জিয়াউল কবির দুলু মনে করেন করোনা সংক্রমণ কমে এলে নভেম্বরের দিকে সামাজিক দূরত্ব নিশ্চিত করে এইচএসসি পরীক্ষা নেয়া যেতে পারে৷ আর পিএসসি ও জেএসসি পরীক্ষা নেয়ার দরকার নাই৷ছবি: ইন্টারনেট
সাবেক স্বামী শাকিবকে নিয়ে যেখানে আবেদন করবেন অপু বিশ্বাস
ক্যারিয়ারে যত ছবি করেছেন অ’পু বিশ্বা’স, বেশিরভাগ ছবিতেই তার নায়ক শাকিব খান। একসাথে ৭২টি ছবিতে কাজ করেছেন তারা। এত সংখ্যক ছবিতে একসাথে কাজ করার রেকর্ড কোনো দেশের নায়ক-নায়িকার নেই। তাই নিজেদের জুটির নাম গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড লিখতে চান অ’পু বিশ্বা’স। এ জন্য আবেদনও করেবেন ঢালিউড কুইন।
অ’পু বিশ্বা’স বলেন, ‘একসাথে আম’রা ৭২টি ছবিতে জুটি হয়ে কাজ করেছি। এত সংখ্যক ছবিতে কাজ করার রেকর্ড অন্য কোনো দেশে অন্য কোনো নায়ক-নায়িকার নেই। যা শুধুমাত্র আমাদের দখলে। তাই ‘শাকিব-অ’পু’ জুটির নাম গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে রাখতে আমি আবেদন করব।’
শাকিবের বিষয় অ’পু বলেন, ‘আমা’র ক্যারিয়ারের হিট-সুপারহিট ছবিগুলোর নায়ক শাকিব। শাকিব আর আমা’র জুটিটা দর্শকরা বেশ ভালো’ভাবেই গ্রহণ করেছিল। সে কারণেই এখন পর্যন্ত আমাদের এ জুটিটা জনপ্রিয়তার শীর্ষে রয়েছে। আর আমাদের ছবির সংখ্যা হিসেব করলে এখনো শীর্ষে রয়েছে শাকিব-অ’পু জুটি।’
প্রসঙ্গত, অ’পু বিশ্বা’স ২০০৪ সালে আমজাদ হোসেন পরিচালিত ‘কাল সকালে’ চলচ্চিত্রে অ’ভিনয়ের মাধ্যমে অ’ভিনয় জীবন শুরু করেন। ২০০৫ সালে এফআই মানিক পরিচালিত ‘কোটি টাকার কাবিন’ চলচ্চিত্রে প্রধান নায়িকা হিসাবে অ’ভিনয় করেন শাকিব খানের বিপরীতে। এরপর অ’পু বিশ্বা’স ৭২টিরও অধিক চলচ্চিত্রে শাকিব খানের বিপরীতে অ’ভিনয় করেছেন।
২০০৮ সালে গো’পনে বিয়ে করেছিলেন শাকিব-অ’পু। এরপর ২০১৭ সালে বিচ্ছেদের আগ পর্যন্ত শাকিব ছাড়া কোনো ছবিই করেননি অ’পু। মাঝে চিত্রনায়ক মান্নার বিপরীতে তিনটি ছবিতে কাজ করেছিলেন অ’পু। শাকিব-অ’পুর ঘরে আব্রাহাম খান জয় নামে একমাত্র ছে’লে সন্তান রয়েছে।
এদিকে অ’পু বিশ্বা’স অ’ভিনীত ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ টু’ নামে একটি ছবি মুক্তির অ’পেক্ষায় আছে। এতে অ’পুর বিপরীতে অ’ভিনয় করেছেন বাপ্পী চৌধুরী।

