Monday, 17 August 2020
টাঙ্গুয়ার হাওরে রাত্রিযাপন নিষিদ্ধ : Sunamganj Live
করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে সুনামগঞ্জের পর্যটন স্পট খ্যাত তাহিরপুর উপজেলার টাঙ্গুয়ার হাওর ও ট্যাকেরঘাট শহীদ সিরাজ লেক (নিলাদ্রী লেক) পর্যটকদের রাত্রিযাপন নিষিদ্ধ করেছে প্রশাসন।
সোমবার সকাল থেকে উপজেলার বিভিন্ন স্থানে মাইকিং করে বিষয়টি জানিয়ে দেয়া হয়েছে।
প্রশাসন সূত্রে জানা যায়, বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনাভাইরাসের কারণে মার্চ মাসের শেষ দিক থেকে সুনামগঞ্জের পর্যটনস্পটগুলোতে পর্যটকের জন্য নিষিদ্ধ করা হয়। কোরবানির ঈদের পরে পর্যটন স্পটগুলো সীমিত পরিসরে খুলে দেওয়া হয়। কিন্তু গত কয়েক দিন ধরে পর্যটকদের সংখ্যা বেড়ে যাওয়া ও স্বাস্থ্যবিধি না মেনে হাওরে রাত্রী যাপন করায় করোনা সংক্রমণ বৃদ্ধির আশঙ্কা করছিল প্রশাসন। এ কারণে সোমবার টাঙ্গুয়ার হাওর, ট্যাকেরঘাট শহীদ সিরাজ লেক (নিলাদ্রী লেক) ও এর আশপাশের এলাকায় রাত্রিযাপন নিষিদ্ধ করে উপজেলা প্রশাসন।
তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা পদ্মাসন সিংহ বলেন, করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে আমরা পর্যটকদের টাঙ্গুয়ার হাওর, নিলাদ্রি লেকসহ উপজেলার সকল পর্যটন স্থানগুলোতে রাত্রিযাপন নিষিদ্ধ করেছি। পর্যটকরা উপজেলা প্রশাসনকে জানিয়ে আসলে আমরা দিনের বেলায় স্বাস্থ্যবিধি মেনে তাদের সহযোগিতা করবো। রাতে পর্যটন স্পটগুলোতে কেউ অবস্থান যাতে না করতে পারে সেজন্য পুলিশের টহল অব্যাহত থাকবে।
শোক দিবসের অনুষ্ঠানে জুতা পায়ে শ্রদ্ধা জানালেন ইমন।!তৃণমূলে ক্ষোভ প্রকাশ : Sunamganj Live
জাতীয় শোকদিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদককের জুতা পায়ে শ্রদ্ধা নিবেদন,তৃণমূলে ক্ষোভ প্রকাশ।স্বাধীন বাংলার স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকীর অনুষ্ঠানে তার প্রতিকৃতিতে জুতা পায়ে দিয়ে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ব্যরিস্টার এম এনামুল কবির ইমন।
এতে ক্ষোভ প্রকাশ করেন সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সহযোগি সংগঠনের তৃণমূলের নেতাকর্মীরা।শনিবার সকালে সুনামগঞ্জ জেলা যুবলীগের ব্যানারে সকল নেতাকর্মীরা খালি পায়ে পৌরসভার ঐতিহ্যবাহি যাদুঘরের (পুরাতন কোর্ট) সামনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের সময় সুনামগঞ্জ জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ব্যরিস্টার এম এনামুল কবির ইমন তিনি জুতা পায়ে দিয়ে প্রতিকৃতিতে উঠে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করলে তৃণমূলের নেতাকর্মীরা ক্ষোভ ফেটেঁ পড়েন তখন।
আজ রোববার সন্ধ্যায় তৃণমূলের অনেক নেতাকর্মীরা জানান আমাদের স্বাধীন বাংলার স্থপতি, হাজার বছরের শ্রেষ্ট বাঙ্গালী জাতির পিতার হাতে গড়া আদর্শের সংগঠন বাংলাদেশ আওয়ামীলীগের জেলা কমিটির সাধারন সম্পাদক হয়ে ইমন তিনি কিভাবে জুতা পায়ে দিয়ে তার শাহাদাত বার্ষিকীতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে পারেন এটা বোধগম্য নয়। যে নেতা জুতা পায়ে দিয়ে স্বাধীন বাংলার স্থপতির প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো মানেই মহানায়ককে অপমানিত করা হয়েছে। এই ছবিটি দেখলেই প্রমানিত হবে এই নেতা কোন আদর্শের রাজনীতি করেন। ঐ সমস্ত নেতাদের বিরুদ্ধে কেন্দ্র কঠোর ব্যবস্থা নিবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তারা
